দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

সীমান্তে কড়া নজরদারিতে পুশইন ঠেকালো বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কঠোর অবস্থান ও বাড়তি নজরদারির কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অরক্ষিত সীমান্ত এলাকাগুলোও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইনের জন্য আনা লোকজনকে শুক্রবার রাতে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

 আরও  পড়ুন, আনন্দ ভ্রমণেই শোক, টাঙ্গুয়ার হাওরে প্রাণ হারাল এসআইয়ের কন্যা

 একইভাবে পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধার মুখে শূন্যরেখার কাছে অবস্থানরত লোকজনকেও শনিবার সকালে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করা লোকজনও শুক্রবার রাতেই ভারতের আরও অভ্যন্তরে সরে গেছে।বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।উল্লেখ্য, শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার চারটি সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টাও ব্যর্থ হয়।

আরও  পড়ুন, ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ছাত্রদলের নেতা মোস্তাকিম

বিষয় : বিজিবি নজরদারি সীমান্তরক্ষী বাহিনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে কড়া নজরদারিতে পুশইন ঠেকালো বিজিবি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কঠোর অবস্থান ও বাড়তি নজরদারির কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অরক্ষিত সীমান্ত এলাকাগুলোও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইনের জন্য আনা লোকজনকে শুক্রবার রাতে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

 আরও  পড়ুন, আনন্দ ভ্রমণেই শোক, টাঙ্গুয়ার হাওরে প্রাণ হারাল এসআইয়ের কন্যা

 একইভাবে পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধার মুখে শূন্যরেখার কাছে অবস্থানরত লোকজনকেও শনিবার সকালে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করা লোকজনও শুক্রবার রাতেই ভারতের আরও অভ্যন্তরে সরে গেছে।বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।উল্লেখ্য, শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার চারটি সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টাও ব্যর্থ হয়।

আরও  পড়ুন, ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ছাত্রদলের নেতা মোস্তাকিম

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত