জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), নির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অত্যন্ত ব্যাপক।
আরও পড়ুন, বাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন কর নয়, স্বস্তি লাখো মানুষের
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সাংবাদিকরা সংসদ ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন : স্পিকারবিভিন্ন ক্ষেত্রে মানের অবনতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, জনগণের সঙ্গে সংসদের নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। গণবান্ধব রাজনীতির বিকাশ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে স্পিকার বলেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেশের সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে গণমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সময়ের সঙ্গে সেই স্বপ্নের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে দেশে গুম, নির্যাতন, দুর্নীতি ও অর্থনৈতিক লুটপাটের ঘটনা ঘটেছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।তিনি আরও বলেন, ছাত্র-তরুণ ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তিই পরিবর্তনের পথ তৈরি করেছে। তবে বর্তমান সংসদ যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হবে।
আরও পড়ুন, এখনই মিলছে না স্বস্তি, আরও কয়েকদিন তাপপ্রবাহে পুড়বে দেশ
বিষয় : গণতন্ত্র সেতুবন্ধন বীর বিক্রম ব

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন