জেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। (০৩ জুন ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।অনুষ্ঠানে সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, নৃত্যশিল্পী, কলাকুশলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা নৃত্যশিল্পীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান।
আরও পড়ুন , অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে যুবক গ্রেফতার, ৩টি মোবাইল উদ্ধার
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের সাংস্কৃতিক চর্চা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে কৃতী নৃত্যশিল্পীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আরও পড়ুন , ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদ এর উদ্যোগে ১১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
বিষয় : সংবর্ধনা সূর্যমুখী নৃত্যশিল্পী

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন