দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

‘বেকার হবে না, যানজটও কমবে ব্যাটারিচালিত রিকশা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত দিল সরকার। ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশাকে মহানগর এলাকার বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এতে নতুন করে বেকারত্ব তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে রাতারাতি হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা সড়কে নেমে এসেছে। মানবিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় হঠাৎ করে এসব যান উচ্ছেদ করা সম্ভব নয়। কারণ এর সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে।তিনি জানান, সরকার এমন একটি পরিকল্পনা করছে, যাতে অটোরিকশা চালকদের পুনর্বাসনের মাধ্যমে মহানগর এলাকার বাইরে বিকল্প ব্যবস্থায় যুক্ত করা যায়। 

আরো পড়ুন , 

এতে একদিকে যানজট কমবে, অন্যদিকে বেকারত্বও তৈরি হবে না।ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণে ইতোমধ্যে ‘বৈপ্লবিক পরিবর্তন’ দেখা যাচ্ছে। ডিজিটাল ব্যবস্থায় স্বয়ংক্রিয় মামলা এবং ট্রাফিক সিগন্যাল মানার প্রবণতাও বেড়েছে।সালাহউদ্দিন আহমদ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বুয়েটের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে আধুনিক ট্রাফিক প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর সড়কে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বিশ্লেষকরা বলছেন, যানজট কমাতে প্রযুক্তির পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিষয় : রাজধানীর যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনার ইঙ্গিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘বেকার হবে না, যানজটও কমবে ব্যাটারিচালিত রিকশা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত দিল সরকার। ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশাকে মহানগর এলাকার বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এতে নতুন করে বেকারত্ব তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে রাতারাতি হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা সড়কে নেমে এসেছে। মানবিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় হঠাৎ করে এসব যান উচ্ছেদ করা সম্ভব নয়। কারণ এর সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে।তিনি জানান, সরকার এমন একটি পরিকল্পনা করছে, যাতে অটোরিকশা চালকদের পুনর্বাসনের মাধ্যমে মহানগর এলাকার বাইরে বিকল্প ব্যবস্থায় যুক্ত করা যায়। 

আরো পড়ুন , 

এতে একদিকে যানজট কমবে, অন্যদিকে বেকারত্বও তৈরি হবে না।ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণে ইতোমধ্যে ‘বৈপ্লবিক পরিবর্তন’ দেখা যাচ্ছে। ডিজিটাল ব্যবস্থায় স্বয়ংক্রিয় মামলা এবং ট্রাফিক সিগন্যাল মানার প্রবণতাও বেড়েছে।সালাহউদ্দিন আহমদ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বুয়েটের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে আধুনিক ট্রাফিক প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর সড়কে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বিশ্লেষকরা বলছেন, যানজট কমাতে প্রযুক্তির পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত