দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) দেশের দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেন শুরুর পর থেকেই সূচকের উত্থানের মাধ্যমে ইতিবাচক ধারায় চলছে বাজার।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,০৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২,০৪৪ পয়েন্টে পৌঁছায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ১৪১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২২টির শেয়ারদর বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। এ সময় লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল NCC Bank, BRAC Bank, Popular Life Insurance, Agni Systems এবং City Bank-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন, ঈদের পর ফাঁকা ঢাকায় চড়া সবজি, ক্রেতাশূন্য বাজার

দিনের শুরুতেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পায়। পরে সকাল ১০টা ২০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৯ পয়েন্টে পৌঁছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করে।

আরও পড়ুন, আজকের স্বর্ণের বাজার

একই সময়ে সিএসইতে প্রায় ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩টির শেয়ারদর বেড়েছে, ২টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শেষে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক মনোভাবের প্রভাবেই সপ্তাহের প্রথম দিনে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বিষয় : সিএসই সূচক শেয়ারবাজার ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) দেশের দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। লেনদেন শুরুর পর থেকেই সূচকের উত্থানের মাধ্যমে ইতিবাচক ধারায় চলছে বাজার।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,০৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২,০৪৪ পয়েন্টে পৌঁছায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ১৪১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২২টির শেয়ারদর বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। এ সময় লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল NCC Bank, BRAC Bank, Popular Life Insurance, Agni Systems এবং City Bank-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন, ঈদের পর ফাঁকা ঢাকায় চড়া সবজি, ক্রেতাশূন্য বাজার

দিনের শুরুতেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বৃদ্ধি পায়। পরে সকাল ১০টা ২০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৯ পয়েন্টে পৌঁছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করে।

আরও পড়ুন, আজকের স্বর্ণের বাজার

একই সময়ে সিএসইতে প্রায় ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩টির শেয়ারদর বেড়েছে, ২টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শেষে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক মনোভাবের প্রভাবেই সপ্তাহের প্রথম দিনে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত