দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটেরশ্রদ্ধা  নেতাকর্মীরা। পরে তারা শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন, ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, মঞ্জুর রিয়াদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুন, জিয়াউর রহমান নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

আরও পড়ুন, জিয়ার শাহাদতবার্ষিকীতে দুস্থদের খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

এদিকে শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, খাদ্য বিতরণ ও সামাজিক কর্মসূচি পালন করছে।

বিষয় : শ্রদ্ধা ছাত্রদল জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটেরশ্রদ্ধা  নেতাকর্মীরা। পরে তারা শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন, ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, মঞ্জুর রিয়াদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুন, জিয়াউর রহমান নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

আরও পড়ুন, জিয়ার শাহাদতবার্ষিকীতে দুস্থদের খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

এদিকে শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, খাদ্য বিতরণ ও সামাজিক কর্মসূচি পালন করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত