দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

বড়বিল ইউনিয়নে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও এক মাসের ওষুধ প্রদান

বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব

প্রকৃতির নির্মম ছোবলে বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগে ৪৩ প্রাণহানিসহ দুর্যোগের মুখে প্রায় ৯ লাখ মানুষ

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে হামলা: নকল করতে না পেরে ভাঙচুর, মামলা

৫ দিন পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু, স্বস্তি ফিরল রেলপথে

অনলাইনে আম বেচে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তরুণ উদ্যোক্তা বদলগাছীর মোস্তাকিম

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশির রহস্যমৃত্যু, হত্যা ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে চাঞ্চল্য

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নাজিমুদ্দিন বাবু  ফকির নামের এক যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা”

দেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ ‘পুশইন’ ঠেকাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বাস্তব পরিস্থিতি জানতে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, রোগীরা হাসপাতালে এসে যেন হয়রানি বা খারাপ ব্যবহারের শিকার না হন, সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। একই সঙ্গে চিকিৎসকরাও যেন নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও সরকার কাজ করছে।”

মন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের আচরণ কেমন—তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়া হাসপাতালের প্রকৃত অবস্থা জানতেই আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকার আওতার বাইরে রয়েছে, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন, কসবায় ওয়ার্ল্ড ভিশন ইলেকট্রনিক্সে ঈদ ধামাকা অফার

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মাধ্যমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান সম্পর্কেও জানতে চান।

তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। স্থানীয়রা জানান, আকস্মিক এ পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বাস্তব চিত্র উঠে এসেছে। এতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা করছেন।

আরও পড়ুন, বগুড়ার কাহালুতে এভাব গ্রীন বাসের সঙ্গে-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন সমস্যা, জনবল সংকট, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, সরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা রোগীদের সঙ্গে অসদাচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তান নিহত

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এমন তদারকি নিয়মিত হলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সুএর কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয় : পাকুন্দিয়া স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা”

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত