দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

“সন্ত্রাসীদের রুখতে যা করা দরকার সব করা হবে” : চট্টগ্রাম এসপি মাসুদ আলম

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার পর এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে বলেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।তিনি আরও বলেন, সন্ত্রাস দমনে যা যা করা প্রয়োজন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন , নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, হাওর থেকে গরু আনতে গিয়ে প্রাণহানি

এর আগে রোববার দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরবর্তীতে ভোর থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বড় পরিসরে অভিযান শুরু করে। স্থানীয় সূত্র জানায়, অভিযানে কয়েকটি প্রবেশপথ কেটে দেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করার তথ্যও নিশ্চিত হয়নি।

বিষয় : আইনশৃঙ্খলা সন্ত্রাসী হামলা যৌথ বাহিনীর চট্টগ্রাম এসপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

“সন্ত্রাসীদের রুখতে যা করা দরকার সব করা হবে” : চট্টগ্রাম এসপি মাসুদ আলম

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার পর এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে বলেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।তিনি আরও বলেন, সন্ত্রাস দমনে যা যা করা প্রয়োজন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও  পড়ুন , নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, হাওর থেকে গরু আনতে গিয়ে প্রাণহানি

এর আগে রোববার দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরবর্তীতে ভোর থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বড় পরিসরে অভিযান শুরু করে। স্থানীয় সূত্র জানায়, অভিযানে কয়েকটি প্রবেশপথ কেটে দেওয়া হলেও আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করার তথ্যও নিশ্চিত হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত