কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হত্যা মামলায় হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববারের এই ঘটনায় তিনি অক্ষত থাকলেও তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটে বেলা সাড়ে ১১টার দিকে আদালতের দক্ষিণ গেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন, র্যাবের অভিযানে টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক
পুলিশ জানিয়েছে, হামলার শিকার হন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার চাচাতো ভাই মাইনুদ্দিন গুলিবিদ্ধ হন।এ ঘটনায় জিয়াউল হক জিয়া নামের একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে ঘটনাটিকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি উঠেছে। লিয়াকত আলীর অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়।অন্যদিকে প্রতিপক্ষ দাবি করেছে, তারা ঘটনার সময় চট্টগ্রামে অবস্থান করছিলেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি রাজনৈতিক নাকি তৃতীয় পক্ষের সম্পৃক্ততা রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : বিএনপি নেতা গুলিবর্ষণ জজ আদালত

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন