দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস, ভোগান্তির শঙ্কায় ঘরমুখো মানুষ

ঈদের আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস,

পবিত্র ঈদুল আজহার আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঈদযাত্রা, পশুর হাট এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।২৩ মে প্রকাশিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ২৭ মে সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই আবহাওয়ার অবনতি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন , ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর নতুন বেতন কাঠামো চূড়ান্ত পর্যায়ে

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।ঈদের আগের দিন সাধারণত মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। একই সময়ে পশুর হাটেও চলে শেষ মুহূর্তের বেচাকেনা। ফলে ঝড়-বৃষ্টি হলে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়তে পারে।আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে পশুর হাট, মহাসড়ক ও খোলা জায়গায় থাকা মানুষদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিলে ঈদযাত্রার ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

আরও  পড়ুন , ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু সোমবার, আজ শেষ কর্মদিবস

বিষয় : ভোগান্তি ঝড়-বৃষ্টি ঈদের আগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদের আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস, ভোগান্তির শঙ্কায় ঘরমুখো মানুষ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঈদযাত্রা, পশুর হাট এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।২৩ মে প্রকাশিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার ২৭ মে সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই আবহাওয়ার অবনতি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন , ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর নতুন বেতন কাঠামো চূড়ান্ত পর্যায়ে

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।ঈদের আগের দিন সাধারণত মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। একই সময়ে পশুর হাটেও চলে শেষ মুহূর্তের বেচাকেনা। ফলে ঝড়-বৃষ্টি হলে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়তে পারে।আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। বিশেষ করে পশুর হাট, মহাসড়ক ও খোলা জায়গায় থাকা মানুষদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিলে ঈদযাত্রার ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

আরও  পড়ুন , ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি শুরু সোমবার, আজ শেষ কর্মদিবস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত