দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক

ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে তিনি এ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে কাজ শুরু করেন।এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আরও  পড়ুন , জমে উঠেছে হবিগঞ্জের পশুর হাট সরগরম উপচে পড়া ভিড়

 ঈদুল আজহা ঘিরে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে শনিবার থেকেই শুরু হয়েছে এ উৎসব।সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই অনুষ্ঠানস্থল আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সাংস্কৃতিক প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠেছে।স্থানীয় প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।দুপুরের কর্মসূচি শেষে বিকেলে তিনি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন , উজিরপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা, কনস্টেবল আহত ,আটক ৪

বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী খাল পুনঃখনন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে তিনি এ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে কাজ শুরু করেন।এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আরও  পড়ুন , জমে উঠেছে হবিগঞ্জের পশুর হাট সরগরম উপচে পড়া ভিড়

 ঈদুল আজহা ঘিরে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে শনিবার থেকেই শুরু হয়েছে এ উৎসব।সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই অনুষ্ঠানস্থল আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সাংস্কৃতিক প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠেছে।স্থানীয় প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।দুপুরের কর্মসূচি শেষে বিকেলে তিনি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তার ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন , উজিরপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা, কনস্টেবল আহত ,আটক ৪

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত