দৈনিক সংবাদ দিগন্ত

রাতের যাত্রায় আতঙ্ক, কী ঘটেছিল অভিনেত্রী ফারিনের সঙ্গে?

ঢাকাই শোবিজ অঙ্গনের অভিনেত্রী ফারিন খান সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, সময়মতো চিৎকার না করলে বড় ধরনের অপরাধের শিকার হতে পারতেন। শুক্রবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিন জানান, গত ১৩ মে জামালপুর যাওয়ার পথে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুম ব্যবহার করতে যান।

আরও পড়ুন, শাকিব খানের সঙ্গে রোমান্সে নজর কাড়লেন মিথিলা

তার ভাষ্য অনুযায়ী, ওয়াশরুমে প্রবেশের কয়েক মিনিট পর তিনি অনুভব করেন, পেছনে কেউ রয়েছে। পরে তাকিয়ে দেখেন, ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দু’টি হাত তার গলার কাছে চলে এসেছে।

ঘটনাটি টের পেয়ে দ্রুত চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন তিনি। তার চিৎকার শুনে গাড়িচালক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে চালক জানান, তিনি ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন, তবে হাতে ডিমের খোসা থাকায় প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

আরও পড়ুন, কান উৎসবে ঐশ্বরিয়া

ফারিন লেখেন, বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন এবং ঘটনাটি তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। তিনি আরও জানান, প্রথমে কাউকে বিষয়টি বলতে না চাইলেও পরে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে পুরো ঘটনা ভাগাভাগি করেন।

আরও পড়ুন, ঈদের গানে নাচবেন নুসরাত

একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, কর্মজীবী নারীরা প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হন এবং সমাজে অনেক সময় অপরাধের দায়ও নারীদের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়।

বিষয় : অভিনেত্রী জামালপুর ওয়াশরুম শোবিজ ফারিন খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাতের যাত্রায় আতঙ্ক, কী ঘটেছিল অভিনেত্রী ফারিনের সঙ্গে?

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঢাকাই শোবিজ অঙ্গনের অভিনেত্রী ফারিন খান সম্প্রতি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, সময়মতো চিৎকার না করলে বড় ধরনের অপরাধের শিকার হতে পারতেন। শুক্রবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিন জানান, গত ১৩ মে জামালপুর যাওয়ার পথে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুম ব্যবহার করতে যান।

আরও পড়ুন, শাকিব খানের সঙ্গে রোমান্সে নজর কাড়লেন মিথিলা

তার ভাষ্য অনুযায়ী, ওয়াশরুমে প্রবেশের কয়েক মিনিট পর তিনি অনুভব করেন, পেছনে কেউ রয়েছে। পরে তাকিয়ে দেখেন, ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দু’টি হাত তার গলার কাছে চলে এসেছে।

ঘটনাটি টের পেয়ে দ্রুত চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন তিনি। তার চিৎকার শুনে গাড়িচালক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে চালক জানান, তিনি ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন, তবে হাতে ডিমের খোসা থাকায় প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

আরও পড়ুন, কান উৎসবে ঐশ্বরিয়া

ফারিন লেখেন, বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন এবং ঘটনাটি তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। তিনি আরও জানান, প্রথমে কাউকে বিষয়টি বলতে না চাইলেও পরে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে পুরো ঘটনা ভাগাভাগি করেন।

আরও পড়ুন, ঈদের গানে নাচবেন নুসরাত

একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, কর্মজীবী নারীরা প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হন এবং সমাজে অনেক সময় অপরাধের দায়ও নারীদের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত