দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কাজের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকুল খাল এবং বড়বিল ইউনিয়নের পুকুরখুড়ির খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপির অভিযোগের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে স্থানীয় কৃষকদের নানা দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখনন কাজ সম্পন্ন হলে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন এলাকাবাসী।শুক্রবার (২২ মে) সকালে পুনঃখনন কাজের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ও  রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 

আরও পড়ুন, শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে চট্টগ্রামে রণক্ষেত্র পরিস্থিতি

এসময় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব, বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, মাদারগঞ্জে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা বিষয়ক ভিডিও শো প্ৰদৰ্শন

বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু কৃষি খাতই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাছের আবাসস্থল তৈরিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া বর্ষাকালে জলাবদ্ধতা কমে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তিও হ্রাস পাবে। এলাকাবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে পুনঃখনন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

বিষয় : উদ্বোধন গঙ্গাচড়া পুনঃখনন ​রংপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত