বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ব্যক্তিগত জীবন, মাতৃত্ব ও ভবিষ্যতে মেয়েকে নিয়ে তার খোলামেলা মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কিয়ারা বলেন, তিনি চান তার মেয়ে জীবনে কোনো ধরনের আক্ষেপের মধ্যে না থাকুক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুক।তিনি আরও বলেন, তার মেয়ে চাইলে নিজের জীবন ও সম্পর্ক নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে—বিয়ে করবে কি করবে না, বা জীবনসঙ্গী বেছে নেবে কি না, সেটিও সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ হবে।
আর ও পড়ুন, ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশের মতে, কিয়ারার বক্তব্য ভারতীয় পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।তবে অন্যদিকে অনেকেই মনে করছেন, তিনি কেবল সন্তানকে স্বাধীনভাবে জীবন গড়ার বার্তাই দিয়েছেন।এর আগেও বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে সাহসী চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন কিয়ারা আদভানি। এবারও ব্যক্তিগত মন্তব্যের কারণে আবারও তিনি বিতর্কের কেন্দ্রে।বর্তমানে তিনি ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এর শুটিং নিয়ে।
আরও পড়ুন , আজ রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা
বিষয় : অভিনেত্রী বিতর্ক কেন্দ্রবিন্দু

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন