দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

মদনে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ

নেত্রকোনার মদনে পাচারের সময় সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। আটকরা হলেন ট্রাকচালক শামীম মিয়া এবং তার সহকারী শাহিন মিয়া।

আরও পড়ুন, লক্ষীপুরের বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু চলে গেলেন না ফিরার দেশে

প্রশাসন সূত্র জানায়, মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে প্রায় ২০ টন সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে ছিল ৬৬৭ বস্তা সরকারি চাল। এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেন। পরে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থামান এবং কাগজপত্র যাচাই করেন।

আরও পড়ুন, জলাবদ্ধতা মোকাবিলায় চট্টগ্রামে নতুন সমন্বয় কমিটির ১০০ কিলোমিটার খাল সচলের উদ্যোগ

প্রশাসনের দাবি, চাল পরিবহনের বিষয়ে ট্রাকচালক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে আটক করা হয় চালক ও তার সহকারীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যশস্য নিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম হয়ে আসছে এবং মাঝেমধ্যেই পাচারের চেষ্টা হয়।

আরও পড়ুন, অর্থ পাচারে নাইজেরিয়ার সাবেক মন্ত্রীর ৭৫ বছরের কারাদণ্ড

তবে খাদ্য বিভাগের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা। মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম দাবি করেন, আনোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি টিআর কাবিখার ডিও কিনে এসব চাল গুদামে রেখেছিলেন এবং পরে তা নিয়ে যাচ্ছিলেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ হওয়া চালের উৎস, অনুমতি ও গন্তব্য নিয়ে তদন্ত চলছে।

বিষয় : নেত্রকোনা পাচার চাল মদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১১ জুলাই ২০২৬

মদনে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত