দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

গাজীপুর শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা ও গুলিবর্ষণ

বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা ও গুলিবর্ষণ

 গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি ওই দোকানে বাকিতে পণ্য নিতে আসে। এ সময় দোকান মালিক বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত অস্ত্রসহ দোকানে অতর্কিত হামলা চালায়।

আরও  পড়ুন , বাকিতে মালামালকে কেন্দ্র করে শ্রীপুরে সংঘর্ষ, গুলি ছুড়ে আতঙ্ক , আহত ৫

হামলাকারীরা দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাণভয়ে নিরাপদ স্থানে সরে যান।এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে, স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

আরও  পড়ুন , পদ্মায় অবৈধ বালু উত্তোলন: হুমকিতে রূপপুর, হার্ডিং ব্রিজ ও বিদ্যুৎকেন্দ্র

বিষয় : গুলিবর্ষণ চৌরাস্তা বাকিতে পণ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গাজীপুর শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা ও গুলিবর্ষণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x