২০২৫ সালে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল সম্মাননা “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান। পেশাগত দায়িত্বে দৃষ্টান্তমূলক অবদান, সততা, দক্ষতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন, আদমদীঘিতে মহিলা সহ গ্রেপ্তার ৪, গাজা উদ্ধার
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তিনি। বিশেষ করে মাদক, ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পড়েছে সাধারণ মানুষের মাঝে। দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক আচরণ ও পেশাদারিত্বের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত।
আরও পড়ুন, মহেশপুরে ভাতিজার ষড়যন্ত্রে ফুফুর লোনের ৬ লাখ টাকা ছিনতাই, আটক ৩
আইজি ব্যাজ অর্জনের পর এক প্রতিক্রিয়ায় ওসি হাফিজুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং জনগণের সমর্থনের ফল। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আরও পড়ুন, মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং সেবামূলক কার্যক্রমে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। তার এ অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এমন সম্মাননা দায়িত্বশীল পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
বিষয় : পুলিশ আইজি ব্যাজ ওসি হাফিজুর

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন