জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix প্রকাশ করেছে কর্তব্য সিনেমার ট্রেলার। সাইফ আলি খান অভিনীত এই ক্রাইম ড্রামাটি আগামী ১৫ মে মুক্তি পাবে। পরিচালনা করেছেন পুলকিত এবং প্রযোজনা করেছে Red Chillies Entertainment। প্রযোজক হিসেবে রয়েছেন গৌরী খান।
আরও পড়ুন, ‘দুজনেই’ সিনেমায় জুটি বাঁধলেন সজল নূর ও মিষ্টি জান্নাত
সিনেমাটিতে সাইফ আলি খান অভিনয় করেছেন পবন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ এক সাংবাদিককে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মধ্যে এক জটিল তদন্তে জড়িয়ে পড়েন পবন, যা ধীরে ধীরে ক্ষমতা, প্রতারণা ও দুর্নীতির এক অন্ধকার জগত উন্মোচন করে।
আরও পড়ুন, কন্যাসন্তানের মা প্রিয়াঙ্কা, ফের আলোচনায় শাহরুখ
তদন্তের পাশাপাশি পারিবারিক সংকটও তাকে তাড়া করে বেড়ায়। ভাইকে ঘিরে একটি বিরোধের কারণে তার পরিবারও হুমকির মুখে পড়ে। ছবিটিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন, মনীশ চৌধুরী এবং সৌরভ দ্বিবেদী। সিনেমাটি নিয়ে সাইফ আলি খান বলেন, পবন এমন একজন মানুষ, যিনি নিজের বিশ্বাস, দায়িত্ব এবং বাস্তবতার মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্বে ভোগেন। তার ভাষায়, ‘কর্তব্য’ কোনো সহজ উত্তর দেয় না, বরং দর্শককে কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।
আরও পড়ুন, আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা
পরিচালক পুলকিতও জানিয়েছেন, ছবিটি মূলত নৈতিক দ্বিধা ও মানবিক সংঘাতের অনুসন্ধান। যেখানে প্রতিটি সিদ্ধান্তের মূল্য আছে এবং ন্যায়বিচারের সংজ্ঞাও হয়ে ওঠে জটিল।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন