দৈনিক সংবাদ দিগন্ত

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তুষ্ট কিয়ারা

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তুষ্ট কিয়ারা

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই একাধিক বিতর্কের মুখে পড়েছে।সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারা আদভানি নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছেন।তেলেগু নিউজ পোর্টাল ‘গুল্টে’-এর বরাতে জানা যায়, চূড়ান্ত সম্পাদনা দেখার পর তিনি নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো আরও সংযতভাবে উপস্থাপনের অনুরোধ জানান।

আর ও পড়ুন , ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুটিংয়ের সময় তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে দৃশ্যগুলো তার স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। তবে ফাইনাল কাটে তা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি মনে করছেন।এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। টিজারে যশকে ‘রায়া’ নামের একজন গ্যাংস্টার চরিত্রে দেখা যায়। সেখানে একটি বোল্ড দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।নেটিজেনদের একাংশ মনে করছেন, সিনেমার উপস্থাপন অতিরিক্ত আক্রমণাত্মক, যা গল্পের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।সব মিলিয়ে টিজার বিতর্কের পর এবার কিয়ারার আপত্তি নতুন করে ‘টক্সিক’ সিনেমাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। 

বিষয় : বিতর্ক প্রতীক্ষিত সুপারস্টার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অসন্তুষ্ট কিয়ারা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই একাধিক বিতর্কের মুখে পড়েছে।সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিয়ারা আদভানি নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছেন।তেলেগু নিউজ পোর্টাল ‘গুল্টে’-এর বরাতে জানা যায়, চূড়ান্ত সম্পাদনা দেখার পর তিনি নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো আরও সংযতভাবে উপস্থাপনের অনুরোধ জানান।

আর ও পড়ুন , ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুটিংয়ের সময় তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে দৃশ্যগুলো তার স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। তবে ফাইনাল কাটে তা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি মনে করছেন।এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। টিজারে যশকে ‘রায়া’ নামের একজন গ্যাংস্টার চরিত্রে দেখা যায়। সেখানে একটি বোল্ড দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।নেটিজেনদের একাংশ মনে করছেন, সিনেমার উপস্থাপন অতিরিক্ত আক্রমণাত্মক, যা গল্পের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।সব মিলিয়ে টিজার বিতর্কের পর এবার কিয়ারার আপত্তি নতুন করে ‘টক্সিক’ সিনেমাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত