দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

মহেশপুরে ডেকোরেটর,সাউন্ড,লাইট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক  সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শকরণ

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল ফসল, কান্নায় ভেঙে পড়ছেন কৃষকরা

তলিয়ে গেল ফসল কান্নায় ভেঙে পড়ছেন কৃষকরা

টানা বৃষ্টি, ঝড় ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কেন্দুয়ার হাওরাঞ্চলে নেমে এসেছে কৃষকের জন্য এক ভয়াবহ দুর্যোগ। চোখের সামনে তলিয়ে গেছে বছরের একমাত্র সম্বল—বোরো ধান।মোজাফরপুর ইউনিয়নের চারিতলা, মহুরিয়া, নয়াপাড়া, চৌকিধরা, হারুলিয়া ও তেলিপাড়াসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলি জমি পানিতে ডুবে গেছে। অনেক কৃষক ক্ষেতেই গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন।কৃষকরা জানাচ্ছেন, ধান কাটার ঠিক আগ মুহূর্তে এই বিপর্যয় তাদের সর্বস্বান্ত করে দিয়েছে। কেউ কেউ কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই একমুঠো ধানও ঘরে তুলতে পারেননি।জালিয়ার হাওরপাড়ের কৃষকদের দাবি, নদী ও খাল খনন না হওয়ায় উজানের পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই হাওর প্লাবিত হয়।

আরো পড়ুন , ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, কুমারখালীতে ছাত্রলীগের তিনজন আটক

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গাব্বুয়ার হাওর, বিষ্ণুপুর, কালিয়ান বিল, বৌসন বিলসহ একাধিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৪০০ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পাটের প্রায় ৫.৭ হেক্টর, সবজির ৫.৫ হেক্টর এবং আউশ ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, প্রায় ৩ হাজার ১০০ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

বিষয় : কৃষক ফসল টানা বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল ফসল, কান্নায় ভেঙে পড়ছেন কৃষকরা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

টানা বৃষ্টি, ঝড় ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কেন্দুয়ার হাওরাঞ্চলে নেমে এসেছে কৃষকের জন্য এক ভয়াবহ দুর্যোগ। চোখের সামনে তলিয়ে গেছে বছরের একমাত্র সম্বল—বোরো ধান।মোজাফরপুর ইউনিয়নের চারিতলা, মহুরিয়া, নয়াপাড়া, চৌকিধরা, হারুলিয়া ও তেলিপাড়াসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলি জমি পানিতে ডুবে গেছে। অনেক কৃষক ক্ষেতেই গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন।কৃষকরা জানাচ্ছেন, ধান কাটার ঠিক আগ মুহূর্তে এই বিপর্যয় তাদের সর্বস্বান্ত করে দিয়েছে। কেউ কেউ কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন, আবার অনেকেই একমুঠো ধানও ঘরে তুলতে পারেননি।জালিয়ার হাওরপাড়ের কৃষকদের দাবি, নদী ও খাল খনন না হওয়ায় উজানের পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই হাওর প্লাবিত হয়।

আরো পড়ুন , ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, কুমারখালীতে ছাত্রলীগের তিনজন আটক

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গাব্বুয়ার হাওর, বিষ্ণুপুর, কালিয়ান বিল, বৌসন বিলসহ একাধিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৪০০ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পাটের প্রায় ৫.৭ হেক্টর, সবজির ৫.৫ হেক্টর এবং আউশ ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, প্রায় ৩ হাজার ১০০ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত