বগুড়ার দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান এর সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার ২৩ শে এপ্রিল সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
আরও পড়ুন, চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই কৃষিতে জোর
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ তালাশ তালুকদার, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রীমতি কেয়া রানী সরকার, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম (বাবু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার লতা, সদস্য গৌতম চন্দ্র বসাক, শাহিনুর ইসলাম (সাইম) প্রমুখ।
আরও পড়ুন, ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় শতাধিক আসামি করে মামলা
সাক্ষাৎকালে নবাগত ওসি মোঃ তাজমিলুর রহমান বলেন, দুপচাঁচিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ—তাদের তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ থানার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : ওসি মতবিনিময় দুপচাঁচিয়া

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন