কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনী জনসভায় জামায়াত আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সকলের সহযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী, যাতে দেশের মানুষ গর্বের সঙ্গে বলতে পারে—‘আমি বাংলাদেশি’। তিনি বলেন, আমরা দেশে বেকার রাখতে চাই না। কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মমুখী ও মানবিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মেধাসম্পন্ন জাতি গড়তে চাই।”
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিন দফা কর্মপরিকল্পনা ডা. শফিকুর রহমান বলেন, দেশের পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূল করতে হবে।
এ লক্ষ্যে তিনি তিনটি কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন—
১. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
২. বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া
৩. চাঁদাবাজদের সঠিক পথে ফিরিয়ে আনা
তিনি বলেন, আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না; বরং তাদের বুকে টেনে নিয়ে ভালো কাজে যুক্ত করব।” আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্রের অঙ্গীকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি—সবার জন্য একই আইন কার্যকর হবে। কারও প্রতি অবিচার করা হবে না।” তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত স্বার্থ বা নেতাকর্মীদের পেট ভরানোর রাজনীতি করে না; বরং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চায়।
নারী নিপীড়ন ও চাঁদাবাজির কঠোর সমালোচনা
সম্প্রতি নারীদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ুযারা নারীদের গায়ে হাত তুলছে, তারা ভুলে যাচ্ছে—তারাও মায়ের গর্ভে জন্ম নিয়েছে। নারীদের সম্মান করতে শিখুন।” কুষ্টিয়ার চালের মিল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের সমালোচনা করে তিনি বলেন, চালের ট্রাকে প্রতি হান্ড্রেডে খাজনা এবং ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার তথ্য আমরা জানি। এসব বন্ধ করতে হবে। মানুষ এসব কাজকে ঘৃণা করে।”
নদী শাসনের নামে লুটপাটের অভিযোগ
নদী খননের নামে অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, ুনদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে, অথচ খননের নামে শুধু টাকা লুট হচ্ছে। নদীর নাব্যতা ফিরলে যোগাযোগ সহজ হবে, পণ্যের দামও কমবে।”
শহীদদের প্রতি শ্রদ্ধা ও আবেগঘন বক্তব্য
বক্তব্যের শুরুতে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে—এ দেশের তরুণরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।” এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবে আহত ও গুম হওয়া পরিবারের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা
জামায়াতের কুষ্টিয়া জেলা ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন— এবি পাটির কুস্টিয়া জেলা শাখার সিনিয়র আহ্বায়ক বেলাল মাহমুদ। জাতীয় নাগরিক পাটিরইমাম নোমানী রাজু। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় জনসমুদ্র
সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হন। এর আগে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে পৌঁছান। তিনি প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে বক্তব্য দেন।
বিষয় : ডা. শফিকুর রহমান কর্মমুখী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন