আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে কি না- এ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিবি একাধিকবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে। তবে আইসিসির অবস্থান ভিন্ন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।
আরো পড়ুন , তৃণমূল ফুটবল শক্ত করতে সারা দেশে ‘একাডেমি কাপ’ চালু করছে বাফুফে
এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট ।চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়াম আগেই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে। সেখানে সাতটি ম্যাচ আয়োজনের সূচি আছে, যার মধ্যে সম্ভাব্য ভারত-অস্ট্রেলিয়া ‘সুপার এইট’ ম্যাচও রয়েছে।বাংলাদেশ কলকাতায় তিনটি ম্যাচ খেলার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে।এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়ার পর, নিরাপত্তা ইস্যুটি নতুন করে সামনে আনে বিসিবি। তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিক্যালি কঠিন বলে দাবি করা হচ্ছে।
বিষয় : বিশ্বকাপ টুর্নামেন্ট ভেন্যু

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন