প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় তালায় সমন্বিত উদ্যোগ
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার তালা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব। সভায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, আরও পড়ুন,নবীনগর–চন্দ্রা সড়কে অবৈধ চোরাই তেলের রমরমা ব্যবসা, ক্ষতির মুখে যানবাহনের মালিকরাখেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও সাংবাদিক আকবার হোসেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে চুরি, জুয়া ও মাদকের বিস্তার রোধ, সরকারি গাছ কাটা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও তৎপর হওয়ার বিষয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদ চত্বরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি সভায় গুরুত্ব পায়। একই সঙ্গে যেসব সরকারি প্রতিষ্ঠানে রাতের বেলায় নিরাপত্তাকর্মী কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই, সেসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আরও পড়ুন,বকশীগঞ্জে আসমা উল হুসনাকে মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনাবিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি ও প্রকাশ্যে ধূমপান বন্ধ, শিক্ষার্থীদের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব আচরণ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তোলা সম্ভব। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত