প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত বাসে গানপাউডার নিক্ষেপ করে কেউ পালিয়ে গেলে তার নিজের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।আরও পড়ুন, মিরপুর কলেজে তারুণ্যের উচ্ছ্বাস, নবীনবরণে মিল্টন-তুলিসহ বিশিষ্টজনদের উপস্থিতিফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে রাত ৭টা ৩৮ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত