প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
সামরিক খাতে ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ দিল রাশিয়া
সংবাদ দিগন্ত ||
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়ে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য রেকর্ড সামরিক বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। নতুন বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সর্বোচ্চ সামরিক ব্যয়। আগের তিন বছরের বাজেটের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি। এতে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে মস্কোর পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। আরও পড়ুন, কানাডা সৌদি আরব ও কাফকো থেকে সার কেনার প্রস্তাবনতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এই ব্যয় বেড়ে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষে তা প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলার এবং ২০২৯ সালের শেষে ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্ধিত সামরিক ব্যয়ের চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার। অন্যদিকে, আবাসন ও জনসেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৬ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়ছে। একই সঙ্গে সামরিক ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় দেশটির বাজেট ঘাটতিও পূর্বাভাসের চেয়ে বেড়েছে।পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলায় অর্থনীতি আরও চাপে পড়েছে।আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১ এদিকে, পুতিনের সঙ্গে চীনে বৈঠকের প্রসঙ্গ তুলে ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্টকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে—এমন আশাতেই তিনি পুতিনকে এ আহ্বান জানিয়েছেন। তবে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলা ইউক্রেনের নামও তিনি সরাসরি উল্লেখ করেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত