প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নিয়মিত মৌসুমে দুর্দান্ত, প্লে-অফে ব্যর্থ ইন্টার মায়ামি
সংবাদ দিগন্ত ||
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। দুই ম্যাচের লড়াইয়ে কলম্বাস ক্রুর কাছে ৪-০ ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখার মিশন শেষ হয়েছে লিওনেল মেসির দলের। প্লে-অফের দুই ম্যাচেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন এই তারকা। শুক্রবার রাতে ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে ফিরতি লেগে ১-০ গোলে হারে মায়ামি। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বাস ক্রু। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়। গত শনিবার নিজেদের মাঠে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে চাপে পড়েছিল মায়ামি। ফিরতি ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও গোল করতে পারেনি দলটি। অথচ নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা দল হয়েছিল মায়ামি। মেসি একাই করেছিলেন ২৬ গোল ও ১৭টি অ্যাসিস্ট।আরও পড়ুন, ভাইরাল মেসির সপ্তম শ্রেণির মার্কশিট টানা দ্বিতীয়বার জিতেছিলেন এমএলএসের গোল্ডেন বুট। তবে গুরুত্বপূর্ণ প্লে-অফে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। মেসির ফ্রি-কিক ও জার্মান বেরতেরামের শট আটকে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মাঠে নামেন লুইস সুয়ারেজ। ৭৬ মিনিটে ফ্রি-কিক থেকে কাসেমিরোর হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। শেষ দিকে বেরতেরামেও কাছ থেকে হেডে সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষে মায়ামির কোচ কিলি গঞ্জালেস হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, দল বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর মতে, প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে মায়ামি। নিয়মিত মৌসুমে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের পরও প্লে-অফে গোলহীন থেকে শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হলো মেসিকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত