প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
তৃণমূলের হকি স্বপ্নে নতুন পালক: কেশবপুরে শুরু মাসব্যাপী নারী হকি প্রশিক্ষণ
জয় কুমার রায় ||
যশোর জেলা নারী হকি দল গঠনের লক্ষ্যে কেশবপুরে মাসব্যাপী শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর দ্বিতীয় ধাপের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের ২০ জন ছাত্রী অংশ নিয়েছে। প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকউজ্জামান নান্নু, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, ব্র্যাক ব্যাংকের খুলনা শাখার প্রধান কাজী শাকিল আক্তার এবং ব্র্যাক ব্যাংকের ইউনিট প্রধান মো. মনিরুজ্জামান।আরও পড়ুন,৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসাএ ছাড়া উপস্থিত ছিলেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হায়দার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান খান কারী, বাংলাদেশ হকি ফেডারেশনের প্রশিক্ষক হাসান রনি ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য নারীদের মধ্যে হকির জনপ্রিয়তা বাড়ানো, নতুন প্রতিভা অন্বেষণ এবং তৃণমূল থেকে নারী হকি খেলোয়াড় তৈরি করা। উল্লেখ্য, অতীতে এই প্রতিষ্ঠান থেকে উঠে আসা বেশ কয়েকজন ছাত্রী জাতীয় নারী হকি দলে খেলে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত