প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: আইনমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে কোনোভাবেই এসব অপরাধীর কারণে নস্যাৎ হতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজি ও মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। দলের কঠিন সময়ে এরা পাশে থাকবেন না। আওয়ামী লীগের সঙ্গে এখনো কিছু ব্যক্তির গোপন আঁতাত রয়েছে এবং তারা আওয়ামী লীগকে গোপনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন,নাগরিকদের সঙ্গে সু-সম্পর্ক গড়তে নেতাকর্মীদের নির্দেশ বিগত ১৭ বছর ধরে এ চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত