প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা-মোটরসাইকেলসহ আটক ১
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। আরও পড়ুন,সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবা-মোটরসাইকেলসহ আটক ১পরে তাঁর কাছ থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত