প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
গণতন্ত্রের সংকটের কারণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা: রিজভী
সংবাদ দিগন্ত ||
দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, ফলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো। তিনি বলেন, গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হওয়ার কারণেই দেশে এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা জরুরি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে সেই ব্যবস্থা বাতিল করেছে। উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয় এবং এর ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত