প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
নারীর মানবাধিকার সুরক্ষায় টাঙ্গাইলে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
হেমায়েত হোসেন হিমু ||
বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা কমিটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে টাঙ্গাইল উদীচী ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা কমিটির আন্দোলন সম্পাদক লিপি খন্দকার রানুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রহিমা খাতুন রুবি। আরও পড়ুন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্রের ঘাটতি, ভ্রাম্যমাণ আদালতের জালে মা হাসপাতাললিখিত বক্তব্যে তিনি নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে মহিলা পরিষদের সুপারিশসমূহ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, হাইকোর্টের রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধে পুর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে। নারী ও মেয়ে শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধমূলক আইন এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অত্যন্ত বিপদাপন্ন নারীর জন্য জরুরী সহায়তার ব্যবস্থা এবং ভুক্তভোগী ব্যক্তি ও সাক্ষীর সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সাইবার সহিংসতা প্রতিরোধে বিশেষ সাইবার ক্রাইম সেল-এর কার্যকর উদ্যোগ নিতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের লক্ষে সামাজিক আন্দোলন শক্তিশালী করতে হবে। এছাড়া তিনি নারীর মানবাধিকার সংরক্ষণ ও বাল্য বিবাহের অবসানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের তাগিদ প্রদান করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদপত্র এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত