প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
সখীপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মো: রাসেল ||
টাঙ্গইলে সখীপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় ইউএনও মো. আশরাফুল আলমের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন জিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ। আরও পড়ুন, কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসভায় বক্তারা বলেন, যেহেতু টাঙ্গাইল এ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধমন্ত্রী। তাই অন্য বছরগুলোর চেয়ে এবার সখীপুরের বিজয় দিবসটি যেনো গুণগত মান ও ভাবগাম্ভীর্যপূর্ণ, একটু পৃথক ও ব্যতিক্রমধর্মী হয়। এই উপজেলা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের সূতিকাগার হিসেবে খ্যাত ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত