প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ইরানকে ঘিরে ইসরাইলের নতুন সামরিক হুঁশিয়ারি
সংবাদ দিগন্ত ||
ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো সময় ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার। এফি ডেফরিন বলেন, ইরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার জন্য তেহরানের যে পরিকল্পনা রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি। তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরাইলি সামরিক বাহিনী যেকোনো সময় অভিযান চালাতে সক্ষম। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই এককভাবে সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতিও রয়েছে তাদের। ইসরাইলের সামরিক মুখপাত্রের এই বক্তব্যে ইরানকে ঘিরে দেশটির সামরিক অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত