প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব পড়ছে বাংলাদেশের সম্পর্কেও: পার্থ
সংবাদ দিগন্ত ||
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, এটি এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তাঁরা সীমান্ত ঘুরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে এমন চিন্তা হাস্যকর। মন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায় অবস্থান করছেন, তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।আওয়ামী লীগের নেতাদের সীমান্তে অবস্থান ও শেখ হাসিনার বিমান চাওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দলটির আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রগতি, গুম-খুন বন্ধ হওয়া ও ইতিবাচক পরিবর্তন থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। আরও পড়ুন,আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটসাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে, যার প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের সমর্থনকে তিনি ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত