প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ন্যান্সির
সংবাদ দিগন্ত ||
পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ন্যান্সি তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করেন।পোস্টে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক সময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ এ সময় তাঁদের ব্যক্তিগত পরিস্থিতি বোঝার এবং গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানান ন্যান্সি। যাঁরা সব সময় তাঁদের খোঁজখবর নিয়েছেন ও ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।জীবনের নতুন অধ্যায় শক্তি, আত্মমর্যাদা ও শান্তির সঙ্গে শুরু করার প্রত্যাশা ব্যক্ত করে ন্যান্সি আরও লেখেন, জীবন নিজস্ব গতিতেই এগিয়ে চলে। এ সময় সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত