প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
কানাডায় স্থায়ী হওয়ার নতুন সুযোগ নিয়ে যা জানা জরুরি
সংবাদ দিগন্ত ||
কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। এ লক্ষ্যে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে ২৪ নভেম্বর অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএতে প্রকাশিত প্রতিবেদনে পরিকল্পনার বিভিন্ন দিক জানানো হয়। নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। এর ফলে কানাডায় আগে থেকেই বসবাস ও কাজ করছেন এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ সহজ হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। স্থানীয় শ্রমবাজারে চাহিদা রয়েছে এবং প্রাদেশিক মনোনয়নসহ স্থায়ী বসবাসের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন এমন কর্মীরা এ সুযোগের আওতায় আসতে পারেন।আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। প্রদেশভেদে যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তবে এটিকে সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ সময় হিসেবে বিবেচনা করা যাবে না। এ ছাড়া আগে স্থায়ী বসবাসের আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও এ উদ্যোগের আওতায় বিবেচনা করা হবে। কানাডা সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখা বিদেশি কর্মীদের ধরে রাখা। সব মিলিয়ে ২০২৭ সালে সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনা রয়েছে কানাডার। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য রাখা হয়েছে ১ লাখ সুযোগ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত