প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
আজ দেশের সব জেলায় জামায়াতের প্রতিবাদ সমাবেশ
সংবাদ দিগন্ত ||
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরবে দলটি। বুধবার ২৫ নভেম্বর এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, আরও পড়ুন,জামায়াতের ঢাকা মহানগরী উত্তরে শূরা সদস্যদের নতুন যাত্রাঅরাজকতা, জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানাতেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা। পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি। দলটির ঘোষিত এ কর্মসূচি দেশের সব জেলায় একযোগে পালিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত