প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
পুলিশ প্রশাসনে বড় রদবদল, দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপন দুটির মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট করা হয়েছে। একইভাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।আরও পড়ুন, স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া, সশস্ত্র বাহিনীর সক্ষমতায় গর্বিত প্রধানমন্ত্রীএ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি এবং একই কলেজের পুলিশ সুপার হিসেবে এ এইচ এম শাহাদাত হোসাইনকে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত