প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
মিরপুর কলেজে তারুণ্যের উচ্ছ্বাস, নবীনবরণে মিল্টন-তুলিসহ বিশিষ্টজনদের উপস্থিতি
সুমন খান ||
রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আনন্দ-উচ্ছ্বাস, পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং মিরপুর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মওদুদ আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, মিরপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্যসচিব সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আরও পড়ুন, ২৭ মাস পর রামশীল আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ, পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণাঅনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে শিক্ষার মান, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশের ওপর। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা নবীনদের আগামীর পথচলায় সাফল্য কামনা করেন এবং মিরপুর কলেজের শিক্ষার পরিবেশ, ঐতিহ্য ও সুনাম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন, সম্ভাবনা ও উচ্চশিক্ষার প্রত্যাশাকে ঘিরে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত