প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
সিলেটে মাদকবিরোধী অভিযান, ৬ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
সিলেট ব্যুরোচিফ ||
সিলেটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কাষ্টঘর ও কোতোয়ালি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।আরও পড়ুন, ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার ৭জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয়জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করা হয়। এসব মামলায় প্রত্যেককে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকবিরোধী অভিযান, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত