প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে গাউকের নবনিযুক্ত চেয়ারম্যানকে ইঞ্জিনিয়ার জনি,র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।
খোকন আহমেদ গাজীপুর ||
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের যোগদান হিসাবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী ছাইয়েদুল আলম। যোগদানের পর তিনি গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। আরও পড়ুন,সত্য ও মানুষের অধিকারের লড়াইয়ে আপসহীন আবুল কালাম আজাদ, আজ তাঁর জন্মদিনরবিবার সকালে গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ড ওয়্যারলেস এলাকায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগ দেন করেন কাজী ছাইয়েদুল আলম। এ সময় কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জনাব সালাউদ্দিন জনি, কাজী ছাইয়েদুল আলম বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এ সময় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বক্তব্যে বলেন ঢাকার পর গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, জেলার সংসদ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে কাজ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত