প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়ের পূর্বাভাস মিয়ারশাইমারের
সংবাদ দিগন্ত ||
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে এবং ইরান জয়ী হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন জে. মিয়ারশাইমার। তাঁর যুক্তি, কেবল বিমান হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। বরং ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিয়ারশাইমার বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন। আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিকিন্তু ইতিহাসে শুধু বিমান শক্তি ব্যবহার করে শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো নজির নেই। এ ধরনের লক্ষ্য অর্জনে স্থল অভিযান প্রয়োজন হয় বলে তাঁর মত। সম্প্রতি পাকিস্তানে ‘মার্গালা ডায়ালগ’-এ দেওয়া প্রায় দুই ঘণ্টার বক্তৃতায় আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন এবং বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করেন ৭৮ বছর বয়সী এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেন, বিশ্বব্যবস্থা একমেরুকেন্দ্রিক অবস্থা থেকে বহুমেরুকেন্দ্রিক কাঠামোর দিকে এগোচ্ছে। মিয়ারশাইমারের মতে, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। আরও পড়ুন,ফেডারেল আদালতে মামলা নিতে পারবেন ট্রাম্পসোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই একমেরুকেন্দ্রিক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে একবিংশ শতাব্দীর বাকি সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাই হবে আন্তর্জাতিক রাজনীতির প্রধান বৃহৎ শক্তির দ্বন্দ্ব। তিনি বলেন, চীন এখন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী। এ কারণে পূর্ব এশিয়া ওয়াশিংটনের কাছে ইউরোপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পারস্য উপসাগর ও ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষে এশিয়ায় যথেষ্ট মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। মিয়ারশাইমার বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে ব্যস্ত থাকায় যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় নতুন কোনো সংকট কিংবা চীনের সঙ্গে সংঘাত চায় না। আরও পড়ুন,ইউরোপে নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কাপারস্য উপসাগরে নৌবাহিনী মোতায়েনের জন্য পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌবহর সরিয়ে নেওয়ায় মার্কিন সামরিক সক্ষমতার ওপরও চাপ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। পাকিস্তানের প্রসঙ্গে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশের সঙ্গেই ইসলামাবাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে এশিয়ায় দুই শক্তির নিরাপত্তা প্রতিযোগিতা বাড়লে পাকিস্তানকে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন মিয়ারশাইমার। তাঁর অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইল ফিলিস্তিনিদের বিতাড়িত করার উদ্দেশ্যে গাজায় গণহত্যামূলক অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এমন অভিযান সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। এসব বক্তব্য তাঁর নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত