প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
চিপ রপ্তানিতে মার্কিন শর্ত মানবে কুয়ালালামপুর
সংবাদ দিগন্ত ||
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপের ওপর যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক ও সহযোগিতায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, বেইজিংয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে কুয়ালালামপুর। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, মালয়েশিয়া চীন কিংবা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকেই ঝুঁকে নেই। তবে সাংস্কৃতিক ও আঞ্চলিক সম্পর্কের কারণে চীনের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ। আনোয়ার বলেন, চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার অর্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বন্ধ করা নয়। তাঁর মতে, চীনও বিষয়টি বোঝে। তাঁকে চীনের দিকে ঝুঁকে পড়া হিসেবে দেখার ধারণা সঠিক নয়।আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনোয়ারের বৈঠকের আগেই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। চীনা প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণে উন্নত চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে সম্প্রতি নতুন রপ্তানি বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত চিপ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব দেশের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ নিচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আনোয়ার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান চীনে চিপ রপ্তানির বিধিনিষেধ লঙ্ঘন করছে কি না, তা পর্যবেক্ষণ করবে মালয়েশিয়া। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নজরদারিতে রাখা হবে, যাতে সেগুলো বেইজিংয়ের নিয়ম মেনে চলে।আরও পড়ুন,ফেডারেল আদালতে মামলা নিতে পারবেন ট্রাম্প তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর চীনে চিপ রপ্তানির নিষেধাজ্ঞা থাকলে মালয়েশিয়া তা মেনে চলবে। তবে এতে চীনা বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বন্ধ হবে না। এদিকে সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থায়ন নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের সহায়তা চাইলে বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী অর্থ দিতে হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত