প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
লা লিগার সর্বোচ্চ জয়ী কোচ এখন সিমিওনে
সংবাদ দিগন্ত ||
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে গড়েছেন নতুন ইতিহাস। স্প্যানিশ লা লিগায় কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন আর্জেন্টাইন এই কোচের দখলে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আতলেতিকোর ডাগআউটে থাকা সিমিওনে এবার ছাড়িয়ে গেছেন ক্লাবটির সাবেক কোচ লুইস আরাগোনেসকে।গতকাল রাতে হেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় কোচ হিসেবে নিজের ৩৪৫তম জয় তুলে নিয়েছেন সিমিওনে। মাত্র ৫৬৭ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল আতলেতিকো মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসের দখলে। ৫৩৩ ম্যাচে তার জয় ছিল ৩৪৪টি। হেতাফের বিপক্ষে জয়ের পর সেই রেকর্ড পেছনে ফেলেছেন সিমিওনে। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আতলেতিকোকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন এই আর্জেন্টাইন। তার অধীনে দলটি পেয়েছে নতুন পরিচিতি ও ধারাবাহিক সাফল্য। আরও পড়ুন,ক্রিকেটের সরঞ্জাম ব্যবহারে নিয়ম কঠোর করছে আইসিসিএবার ব্যক্তিগত অর্জনের খাতায় যুক্ত হলো লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। রেকর্ড গড়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিমিওনে। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এই অর্জন তাকে আনন্দিত করেছে। তবে এর পেছনে রয়েছে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম। তবে এত বড় সাফল্যের পরও সিমিওনের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলতি মৌসুমের শেষেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে ক্লাবটির ডাগআউটে তার দীর্ঘ অধ্যায় শেষ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। লা লিগায় নতুন ইতিহাস গড়লেও এখন সিমিওনের সামনে বড় প্রশ্ন—আতলেতিকোর সঙ্গে তার পথচলা কি আরও দীর্ঘ হবে, নাকি মৌসুম শেষেই আসবে বিচ্ছেদ?
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত