প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
মিরপুর-১-এ পকেটমারি-ছিনতাই, স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় প্রকাশ্যে পকেটমারি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী, হকার ও বাসিন্দাদের ভাষ্য, পদচারী–সেতু থেকে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে নিচে থাকা সহযোগীদের সংকেত দেওয়া হয়। এরপর ভিড়ের সুযোগে ব্যাগ ও পকেট থেকে মুঠোফোন, টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোলচত্বরে এক নারীকে অনুসরণ করে তাঁর ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন এক যুবক। ব্যর্থ হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর ওই যুবক আরও তিনজনকে নিয়ে ফিরে আসেন। পরে তাঁদের বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে পকেট ও ব্যাগে হাত দিতে দেখা যায়। আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছেপ্রথম আলোর প্রতিবেদকের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চার থেকে আটজনের দলে ভাগ হয়ে চক্রগুলো কাজ করে। পদচারী–সেতু থেকে একজন লক্ষ্যবস্তু নির্বাচন করে সংকেত দেন। এরপর সহযোগীরা পথচারীদের অনুসরণ করেন। বিশেষ করে সড়ক পার হওয়ার সময় মাঝের বিভাজকে আটকে পড়া মানুষ তাঁদের লক্ষ্যবস্তু হন। ব্যবসায়ীদের মতে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেলে অফিস ছুটির সময় পকেটমারি ও ছিনতাই বেশি ঘটে। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সিঁড়ির নিচসহ আশপাশের কয়েকটি স্থান অপরাধীদের অবস্থানের জায়গা বলে অভিযোগ রয়েছে। ব্লেড ও কাঁচির মতো ধারালো বস্তু দেখিয়ে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে বাসিন্দা মহিউদ্দিন আহমেদের অভিযোগ, সনি মোড় থেকে মিরপুরের ২ নম্বর সেকশনে যাওয়ার সড়কেও মোটরসাইকেলে ছিনতাই হয়। সিগন্যালে যানবাহন থামলে যাত্রীদের লক্ষ্য করে পরে মোটরসাইকেলে এসে ব্যাগ বা মূল্যবান জিনিস টান দিয়ে নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। তবে বিষয়টি জানার পর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে একই এলাকায় এসব ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না। তাঁরা নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত