প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
রাজনীতি ছেড়ে অভিনয়ে মনোযোগ, নিজের মতোই মিমি
সংবাদ দিগন্ত ||
বিয়ের একটি কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কার্ডে বর-কনের প্রতীকী ছবির সঙ্গে দেখা গেছে তাঁর তিন পোষ্য কুকুর চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের আয়োজন করছেন অভিনেত্রী। ২৬ নভেম্বর আইনি বিয়ে এবং ডিসেম্বরে মূল অনুষ্ঠান হওয়ার কথা প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে মিমি নিজে স্পষ্ট করে কিছু জানাননি। সাংবাদিকদের বিয়ের কার্ড নিয়ে প্রশ্নের জবাবে তিনি উল্টো জানতে চেয়েছেন, ‘কার কার্ডের কথা বলছেন?’ ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। বিয়ের বিষয়ে আগে তিনি জানিয়েছিলেন, জীবনসঙ্গীকে ভালো মানুষ ও ভালো বন্ধু হতে হবে, ভ্রমণপছন্দ করতে হবে এবং তাঁর পোষ্যদের ভালোবাসতে হবে।আরও পড়ুন,বলিউডে আসার আগে কঠিন পরীক্ষায় পড়েছিলেন দীপিকা ২০২৩ সালের শেষ দিকে বিয়ে তাঁর অগ্রাধিকারে নেই বলেও জানিয়েছিলেন। জলপাইগুড়িতে জন্ম নেওয়া মিমির অভিনয়জীবন শুরু মডেলিং দিয়ে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় অভিষেক। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে বাণিজ্যিক সিনেমার দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন। পরবর্তী সময়ে ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’ ও ‘রক্তবীজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ২০২৫ সালে ‘রক্তবীজ ২’-এ পুলিশ কর্মকর্তা সংযুক্তা মিত্রের চরিত্রে এবং ২০২৬ সালে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ হরর-কমেডি ঘরানায় দেখা গেছে তাঁকে। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে মিমির অবস্থান সময়ের সঙ্গে বদলেছে। একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তখন তাঁর দ্বিধা ছিল। আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠনতবে ২০১৬ সালের এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখার কথা বলেন। ২০২২ সালে জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে চুম্বন কিংবা ঘনিষ্ঠ রোমান্সের দৃশ্যে অভিনয়ে তাঁর আপত্তি নেই। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নির্বাচিত হন মিমি। ২০২৪ সালে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে অভিনয়ে বেশি মনোযোগী হন। বাংলাদেশের দর্শকের কাছেও তিনি পরিচিতি পান শাকিব খানের বিপরীতে ‘তুফান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। কাজের ক্ষেত্রে ভালো চিত্রনাট্য, পারিশ্রমিক, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেন মিমি। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয় দুই ক্ষেত্রেই নিজের পছন্দ ও সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার অবস্থান তাঁর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত