প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
তানজিন তিশার মামলার তদন্ত করছে ডিবি
সংবাদ দিগন্ত ||
অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন মোড় নিয়েছে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে চলমান বিতর্ক। এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী। মানহানির অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর দুইজনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি করেন অভিনেত্রী। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে।আরও পড়ুন,বলিউডে আসার আগে কঠিন পরীক্ষায় পড়েছিলেন দীপিকাআর দ্বিতীয় আসামি করা হয়েছে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে। মামলার অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা তুজ জোহরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। এদিকে মামলার বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবীই বলবেন। সব মিলিয়ে তানজিন তিশাকে ঘিরে চলমান বিতর্ক এখন গড়িয়েছে আইনি প্রক্রিয়ায়। মামলার তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত