প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
সংবাদ দিগন্ত ||
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন,রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে কারা থাকতে পারবেন নানতুন দাম কার্যকর হওয়ায় সোনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে। বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য যারা সোনার গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের খরচ আরও বাড়বে। উল্লেখ্য, দেশের বাজারে সোনার দাম নির্ধারণে স্থানীয় বাজারের তেজাবি সোনার মূল্যসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় বাজুস। সোনার দাম বাড়ার এই সিদ্ধান্ত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত