প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
শীলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বোরহান উদ্দিন
আশরাফুল ইসলাম সবুজ ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ বোরহান উদ্দিন। এ লক্ষ্যে তাঁর উদ্যোগে এক দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সবার সঙ্গে মতবিনিময়কালে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় নিজের পারিবারিক রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কথা তুলে ধরে বোরহান উদ্দিন বলেন, “আমার বাবা এই ইউনিয়নের একজন মেম্বার ছিলেন। আমার বড় ভাইও জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাঁদের আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমিও শীলমান্দী ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”আরও পড়ুন, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন নির্দেশনাদোয়া ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শীলমান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল হক মিরাজ, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাদল, নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিফাত আহমেদ রিভু, বিএনপি নেতা আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বোরহান উদ্দিনের জন্য দোয়া কামনা করা হয়। পাশাপাশি শীলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত